কোম্পানীগঞ্জে নৌকাডুবি: আরও দুই ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিনিধি প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:৫৩

 নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় আরও দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এনিয়ে ৪ জনের লাশ উদ্ধার করা হলো।
শুক্রবার সকাল ৯ টার দিকে ছোট ফেনী নদী থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে চরফকিরা ইউনিয়নের নূরুল আনোয়ারের মেয়ে রাবিতা (১৩) ও একই এলাকার আবুল কালামের মেয়ে বিবি ফাতেমা (১২)।নিহত রাবিতা চরফকিরা আজগর আলী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ও বিবি ফাতেমা অষ্টম (১৪) শ্রেণির ছাত্রী।
জানা গেছে, সকালে ফায়ার সার্ভিসের একটি দল নৌকা ডুবে যাওয়ার স্থল ছোট ফেনী নদীতে তল্লাশী শুরু করেন। এসময় তারা ঘটনাস্থলের একটু উত্তর পাশে ভাসমান অবস্থায় দু’টি লাশ দেখতে পান। পরে তারা লাশ দু’টি তীরে নিয়ে আসেন। নিখোঁজদের স্বজনেরা লাশ দু’টি রাবিতা ও ফাতেমার বলে শনাক্ত করেন।
আজগর  আলী দাখিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল হাই লাশ দু’টি তার মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাবিতা ও অষ্টম শ্রেণির ছাত্রী বিবি ফাতেমার বলে নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ফেনী নদীর বিভিন্ন স্থানে কোম্পানীগঞ্জ ও মাইজদী ফায়ার স্টেশনের সহযোগিতায় চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।
শুক্রবার সকালে অভিযানের এক পর্যায়ে কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা নিখোঁজ রাবিতা ও ফাতেমার লাশ উদ্ধার করেন।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট বুধবার বিকেল ৫টার দিকে কয়েকজন পর্যটক ইঞ্জিনচালিত একটি নৌকায় ঘুরতে উঠেন। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠায় নৌকাটি উল্টে ডুবে যায়। পরে পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কামরুন নাহার ফেন্সি (১৮)ও মারজাহান আক্তারের (৩) এর লাশ উদ্ধার করে। এসময় নৌকায় থাকা কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও এক শিশুসহ ৫জন নিখোঁজ হয়।

 আর ও পড়তে পারেন: কমে গেছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি

/এসএসএম,/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম