বঙ্গ বাহাদুরের কঙ্কাল সংরক্ষণ করবে জাতীয় জাদুঘর

জামালপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ০২:৫১আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৯:৩২

ভারতীয় হাতির মরদেহ ভারত থেকে বানের জোয়ারে ভেসে আসা বন্য হাতি বঙ্গ বাহাদুরের কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

শুক্রবার জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি দল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে হাতির সমাধিস্থান পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন- জাদুঘরের সহকারী পরিচালক শওকত ইমাম খান, গোলাম কাওসার ও মালি সরাফত হোসেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক শওকত ইমাম খান স্থানীয় সাংবাদিকদের জানান, বন্যার জলে ভেসে আসা ভারতীয় হাতি বঙ্গ বাহাদুরকে নিয়ে দেশের মানুষের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছিল। এই বঙ্গ বাহাদুরের স্মৃতি রক্ষার্থে তার কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, এ বিষয়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করেছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে কঙ্কাল জাদুঘরে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম