চট্টগ্রামে ৮৯৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৯:৪৫আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:৪৫

আটক চট্টগ্রামের আকবারশাহ এলাকায় অভিযান চালিয়ে ৮৯৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা। এ সময় তারা একটি কাভার্ড ভ্যানও আটক করেছে। শনিবার দুপুরে আকবারশাহ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করে।

আটক মাদক পাচারকরীরা হলেন- মো. সাইদুর (২৬) এবং মো. শাহিন মিয়া (২৩)।

র‌্যাব-৭ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, র‌্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল নগরীর ফেনী পয়েন্ট এলাকায় মহাসড়কে কুমিল্লা থেকে আগত একটি কাভার্ড ভ্যানকে সিগনাল দেন। কিন্তু চালক সিগনাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে হোটেল আমন্ত্রণের সামনে গিয়ে ধরে ফেলে। পরে তল্লাশি করে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ সময় ফেনসিডিল বহনকারী দুই জনকে হাতেনাতে আটক করে আকবারশাহ থানায় হস্তান্তর করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি