অবহেলিত মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও উন্নয়নের ধারাবাহিকতায় যশোরের বেনাপোলে মুক্তিযোদ্ধাদের জন্য একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে বেনাপোল রেলস্টেশন এলাকায় এ কমপ্লেক্স নির্মাণ কাজ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হান্নান শাহ। যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, যশোর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, শার্শা উপজেলা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল পৌর কমান্ডার শাহ আলম এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।
জানা যায়, ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত কমপ্লেক্সটি নির্মাণ করা হবে। আগামী দেড় বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে।
/এসএনএইচ/






