কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর পিটুনীতে রিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব পৌর সভার কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে মাদকাসক্ত স্বামী শামীম মিয়া তার স্ত্রী রিমা বেগমকে মারধরের এক পর্যায়ে পেটে এবং মাথায় সজোরে লাথি মারে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভৈরব সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।
/এমএসএম/







