জেলা পরিষদ নির্বাচন

সাতক্ষীরাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করে সীমানা নির্ধারণ

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২৩:২৯আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২৩:৩১

সাতক্ষীরা জেলা আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলাকে ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিভক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এসব ওয়ার্ড সম্পর্কে কারও কোনও আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে লিখিতভাবে  জানাতে বলা হয়েছে। আবেদন দাখিল করতে হবে সাতক্ষীরা জেলা পরিষদের ওয়ার্ড সীমা নির্ধারণকারী কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে।
গত ২১ আগস্ট এ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাকে ১৫টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এরমধ্যে আবার প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড গঠন করা হয়েছে।
সাধারণ ১নং ওয়ার্ড গঠন করা হয়েছে কলারোয়া উপজেলার কেরালকাতা, চন্দনপুর, সোনাবাড়িয়া, হেলাতলা ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা নিয়ে। সাধারণ ২নং ওয়ার্ড গঠন করা হয়েছে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা, দেয়াড়া, যুগিখালি, জয়নগর ও জালালাবাদ ইউনিয়ন নিয়ে। একই উপজেলার লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, কয়লা ইউনিয়ন এবং সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা, বাশদহা ও বল্লী ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে সাধারণ ৩নং ওয়ার্ড। ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে সংরক্ষিত ১নং মহিলা ওয়ার্ড।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি, বৈকারী, ঘোনা, শিবপুর ও আগরদাড়ি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে সাধারণ ৪ নং ওয়ার্ড। ৫নং ওয়ার্ড গঠিত হয়েছে একই উপজেলার লাবসা, আলিপুর, ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী ইউনিয়ন ও সাতক্ষীরা পৌর সভা নিয়ে। সাধারণ ৬ নং ওয়ার্ড গঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার কুলিয়া পারুলিয়া, দেবহাটা, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন নিয়ে। ৪, ৫ ও ৬ নং সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে সংরক্ষিত ২নং মহিলা ওয়ার্ড।
কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, তারালি, চাম্পাফুল ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে সাধারণ ৭ নং ওয়ার্ড। সাধারণ ৮ নং ওয়ার্ডে রয়েছে কালিগঞ্জ উজেলার কুশলিয়া, মথুশেপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়ন। সাধারণ ৯ নং ওয়ার্ডে রয়েছে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, শ্যামনগর, নূরনগর, কৈখালি ও রমজাননগর ইউনিয়ন। ৭, ৮ ও ৯ নং সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে সংরক্ষিত ৩ নং মহিলা ওয়ার্ড।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া ও গাবুরা ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে সাধারণ ১০নং ওয়ার্ড। সাধারণ ১১ নং ওয়ার্ডে রয়েছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, কাশিমাড়ি ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়ন। সাধারণ ১২ নং ওয়ার্ডে আছে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার শ্রীউলা ও আশাশুনি ইউনিয়ন। ১০, ১১ ও ১২ নং সাধারণ ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ৪ নং মহিলা ওয়ার্ড।

আশাশুনি উপজেলার বড়দল, বুধহাটা, কাদাকাটি, কুল্যা ও দরগাহপুর ইউনিয়ন এবং তালা উপজেলার খেশরা ইউনিয়ন নিয়ে সাধারণ ১৩ নং ওয়ার্ড গঠিত হয়েছে। সাধারণ ১৪নং ওয়ার্ড গঠিত হয়েছে তালা উপজেলার খলিশখালি, সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া ও কুমিরা ইউনিয়ন নিয়ে। সাধারণ ১৫ নং ওয়ার্ডে রয়েছে তালা উপজেলার তেতুলিয়া, তালা, খলিলনগর, জালালপুর, মাগুরা ও ইসলামকাটি ইউনিয়ন। ১৩, ১৪ ও ১৫ নং সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে সংরক্ষিত ৫নং মহিলা ওয়ার্ড।

 

/এমএসএম/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম