চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি কর্মী খুন

যশোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ১২:১৩আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:৩৭

যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল আলীম (২৪) নামে এক বিএনপি কর্মী খুন হয়েছেন। তিনি উপজেলার লস্কারপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত আব্দুল আলীমের মায়ের আহাজারি

মঙ্গলবার গভীর রাতে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, অন্যদিনের মত মঙ্গলবার দিবাগত রাতেও গ্রামের ইসহাকের ছেলে শাহিন, ছায়েদ আলীর ছেলে অজিউল্লাহ, মোসলেমের ছেলে এনামুল, ইসমাইলের ছেলে শহিদুল ও মমিনুর, ইয়াদ আলীর ছেলে মতিয়ার ও মগরেব আলীর ছেলে হাসানের সঙ্গে লস্কারপুর বিল পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বিল পাহারা শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে প্রাথমিক বিদ্যালয়ের পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। রাত দেড়টার দিকে স্থানীয়রা তার গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিসুরের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে নিহত আব্দুল আলীম ও তার চাচাতো ভাই ওসমানের বিরোধ ছিল। সম্প্রতি আনিসুর গ্রামে ফিরে বিভিন্ন স্থানে ঘোষণা দেন, ‘আলীম আমার ছেলেকে মেরেছিল; আমি তাকে মেরে ফেলব।’ এই বিরোধের জেরে আব্দুল আলীমকে খুন করা হয়েছে বলে তার মা বিলাপ করছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জানিয়েছেন, আব্দুল আলীম তার দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তারা পারিবারিকভাবেই বিএনপি করেন।

যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান হত্যাকাণ্ডের  কথা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে তিনি খুন হয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এপিএইচ/

আরও পড়ুন:

টাঙ্গাইলে দুই জেএমবি সদস্য আটক

ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন ড. ইউনূস

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের