শিক্ষকের মুক্তির দাবিতে অভিভাবক-শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০৪:২৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৪:২৮

বাগেরহাট বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বক্তব্য রাখেন।
পৌর কাউন্সিলর শাহ নেওয়াজ মোল্লা দোলন বলেন, মেধাবী শিক্ষক জুয়েল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। এমন একজন ভদ্র শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা সময়ের দাবি।
আবুবকর সিদ্দিক বলেন, জুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে একজন সচেতন মানুষ হিসেবে কখনোই তা মেনে নিতে পারি না। একটি কল্পিত মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।
এর আগেও একই দাবিতে শিক্ষার্থীরা বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন, শহরে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত বাগেরহাটের সিনিয়র সাংবাদিক আহসানুল করিম বলেন, ‘আমার নিজের মেয়েও ওই বিদ্যালয়ের ছাত্রী। সেও জুয়েল স্যার সম্পর্কে কোনও খারাপ কিছু দেখেনি বলে জানিয়েছে। অন্য ছাত্রীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ জুয়েল স্যার সম্পর্কে কোনও খারাপ কথা বলেনি। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

উল্লেখ্য, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলকে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম