হবিগঞ্জে মুদি দোকানসহ তিন ঘর পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৬:৫০আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৬:৫২

অগ্নিকাণ্ড শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। আগুনে দোকানসহ তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে। সোমবার সকালে এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ফারুক মিয়ার মুদির দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত দোকানের পাশে থাকা একটি গুদামসহ আরও দু’টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলোও পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রবিবার দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল উঠিয়েছিলাম। এছাড়াও দোকানে আরও ১৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল আগে থেকে। সবই পুড়ে ছাই হয়ে গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আফসার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে একটি মুদি দোকানসহ তিনটি ঘর পুড়ে ছাই  হয়ে গেছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান