কালীগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৮ যাত্রী আহত

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৮:৫২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৫৫

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৮ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট ঘিঘাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনই নারী। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রোগীদের স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কোটাচাঁদপুর থেকে একটি ইজিবাইক কালীগঞ্জে যাচ্ছিল। ঘিঘাটি নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা ৮ যাত্রী আহত হয়। আহতরা হলো, সদর উপজেলার খামারাইল গ্রামের মসলেম উদ্দীনের স্ত্রী রাহেলা (৫৫), একই গ্রামের মহিউদ্দীনের স্ত্রী ভানুয়ারা (৩৫), আবু শরিফের স্ত্রী ফিরোজা (৫৫), নজরুল ইসলামের স্ত্রী পারুল (৪৫), কালীগঞ্জের নরদহি গ্রামের জব্বার আলীর স্ত্রী আফরোজা (২২), একই গ্রামের আজগর আলীর স্ত্রী চম্পা (৪০), পারখিদ্দা গ্রামের রুবেলের স্ত্রী আমেনা (১৯), ভাটপাড়া গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে স্বপন (৫০)।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরাল আলম জানান, তিনি দুর্ঘটনার খবর শুনে পুলিশ পাঠিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, দুর্ঘটনায় ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম