নিখোঁজ আ. লীগ নেতার সন্ধান দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ২১:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২১:৪৭

মানববন্ধন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ওই এলাকার কয়েক  শ’ নারী পুরুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যন অ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন, স্থানীয় মুক্তিযোদ্ধা ফজলে এলাহী মিয়া, লিয়াকত আলী, আমির কাজী, রোজদার আলী, আলাউদ্দিন মিয়া, আবু বক্কর, নিখোঁজ ইউনুস আলীর ভাই আলতাফ হোসেন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।
ইউনুস আলীকে মুক্তিযোদ্ধা দাবি করে বক্তারা বলেন, গত ২৪ আগস্ট রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। বক্তারা ইউনুস আলীকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইউনুস আলী কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে জানিয়েছেন কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যন  অ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম