৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫২

আগামী ৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে ১০ টাকা মূল্যে চাল বিতরণের `ফেয়ার প্রাইজ’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুড়িগ্রাম জেলা প্রশাসন প্রধানমন্ত্রী আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেয়ার প্রাইজ কর্মসূচির উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম বাংলাট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী কুড়িগ্রাম থেকে সারা দেশে ১০ টাকা মূল্যে ফেয়ার প্রাইজ কর্মসূচির উদ্বোধন করবেন। এতে চিলমারী উপজেলায় ৮ হাজার ১০০ দরিদ্র পরিবার প্রতি কেজি ১০ টাকা দামে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আসার খবরে চিলমারীসহ গোটা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। গত বছরের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী কুড়িগ্রাম সফর করেছিলেন।

/এমডিপি/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের