লামায় পাথর পাচারে ব্যবহৃত ৫টি ট্রাক জব্দ

বান্দরবান প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৮

জব্দ করা ট্রাক বান্দরবানের লামা উপজেলায় অবৈধ পাথর পাচার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক জব্দ করা হয়েছে।  বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও আলীকদম সেনা জোন অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করে। এর মধ্যে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকা থেকে পাথর বোঝাই ৪টি এবং মিরিঞ্জা এলাকায় ১টি ট্রাক জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ পুলিশ নিয়ে রাতে অভিযান চালান। এসময় ইয়াংছা এলাকা থেকে পাথর পাচারকালে ৪টি ট্রাক জব্দ করা হয়। তবে ট্রাকের লেবার, ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়।
অপরদিকে আলীকদম সেনা জোনের অভিযানে লামার মিরিঞ্জা এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
আলীকদম সেনা জোনের (টুআইসি) মেজর মোস্তাফিজুর রহমান বলেন, নিয়মিত টহল বাহিনী অভিযান চালিয়ে লামার মিরিঞ্জা এলাকা থেকে ১টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেছে। সেটি জোনে রাখা আছে।
জেলার লামা উপজেলায় ফাইতং, আজিজনগরসহ বিভিন্ন এলাকার ঝিড়ি থেকে পাথর উত্তোলনের পাশাপাশি পাহাড় কেটে বিস্ফোরণ ঘটিয়ে বোল্ডার পাথর উত্তোলন করে পাচারকারীরা। ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নষ্ট হচ্ছে পানির উৎস। গ্রীষ্ম মৌসুমে পানির তীব্র সঙ্কট দেখা দেয় এসব এলাকায়।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, পরিবেশ ধ্বংস করে পাথর আহরণ ও পাচারের সুযোগ দেওয়া হবে না। তবে পাথর পাচার বন্ধে বন বিভাগ ও পুলিশের আন্তরিক সহযোগিতা দরকার।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি