গোসাইরহাটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫

শরীয়তপুর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বইয়ের একটি অংশ বিক্রি করে দিয়েছেন মাদ্রাসা সুপার। শুক্রবার সকালে একটি নসিমন গাড়িতে পরিবহনের সময় বইগুলো উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার পলাতক রয়েছেন।

এ ঘটনায় গোসাইরহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকতা।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলা সদরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির ৭০৫টি বই বৃহস্পতিবার বিকালে গোপনে বিক্রি করে দেন মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম আনসারী। শুক্রবার সকালে একটি নসিমন গাড়িতে করে বইগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় সামন্তসার বাংলাবাজার নামক স্থানে স্থানীয়রা গাড়িটি আটক করে। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে গিয়ে বইগুলো উদ্ধার করেন। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গোসাইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদ্রাসা সুপার সরকারি বই বিক্রির বিষয়টি প্রথম পর্যায়ে স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে তিনি মোবাইল বন্ধ করে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে সরকারি বই বিক্রির অপরাধে থানায় লিখিত অভিযোগ করেছি।’

গোসাইরহাট থানার ওসি (তদন্ত) সৈয়দ এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি বই বিক্রির লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বইগুলো বর্তমানে শিক্ষা কর্মকর্তার জিম্মায় রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের