শেখ হাসিনার নেতৃত্বেই রামপাল বিদ্যুত কেন্দ্র হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:২২

শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মিত হবে। দেশের ক্রমাগত বিদ্যুতের চাহিদা ও সংকট পূরণের জন্যই  রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি।
রবিবার দুপুরে তার নির্বাচনি এলাকা কাজীপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলাবিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেই খলেদা জিয়ার দল এখন রামপালে বিদ্যুত কেন্দ্র নিয়ে আন্দোলন করতে চায়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার ভুল রাজনীতির খেসারত এখন তার দল ও দলের নেতাকর্মীরা দিচ্ছেন। তাদের আগুনে পুড়িয়ে মানুষ হত্যার আন্দোলনও এ দেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি কাজীপুরে নির্মাণাধীন স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির (আইএইচটি) নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
কাজীপুরে রেস্ট হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সমাবেশ জনসভায় রূপ নেয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে নাসিম বলেন, আপনি তো নির্বাচন চান, নির্বাচন অবশ্যই হবে এবং তা হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে। এ নির্বাচন অংশ নেওয়ার জন্য খালেদা জিয়াকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, তা না হলে আপনি (খালেদা) জনবিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। খালেদা জিয়াকে দেশবিরোধী সব চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান