ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৯

খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি করার লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের ৪৫দিনের মধ্যে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্ষুব্ধ যে কোনও ব্যক্তি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর ৯ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আবেদনকারী তার দস্তখত বা টিপসহিযুক্ত দরখাস্ত সাদা কাগজে সরাসরি অথবা প্রতিনিধির মাধ্যমে, অথবা ডাকযোগে কমিশনের কাছে আবেদন করতে পারবে। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪৫দিন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পূর্বে দরখাস্ত করলে তা বর্তমান দরখাস্তে উল্লেখ করতে হবে।
এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম