ছিনতাইকারীর গুলিতে গ্রামীণ ফোন এজেন্সিকর্মী নিহত

নরসিংদী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪১

নরসিংদী জেলার শিবপুরে ছিনতাইকারীর গুলিতে রাসেল মিয়া (৩০) নামে এক গ্রামীণ ফোন এজেন্সিকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত রাসেল নরসিংদী শহরের বীরপুর মহল্লার হানিফ মিয়ার ছেলে ও গ্রামীণ ফোন এজেন্সি মুন্সী আমিন অ্যান্ড কোং এর শিবপুর শাখার সেলস এক্সিকিউটিভ (সিম ও ফ্লেক্সি)। শনিবার দুপুরে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের খৈনকুট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও গ্রামীণ ফোন এজেন্সি সূত্রে জানা গেছে, রাসেল শিবপুরের যোশর ইউনিয়ন এলাকায় দায়িত্ব পালন শেষে খৈনকুট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় তার সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নরসিংদীর দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তবে টাকা ছিনতাই হয়েছে কিনা ঠিক বলা যাচ্ছে না। এটা ছিনতাই না অন্য কোনও ঘটনার বিরোধ তদন্তে তা স্পষ্ট হবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান