জিয়াকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪

বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদক প্রত্যাহার করে জিয়াউর রহমানকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না। পদক প্রত্যাহার জাতি কোনও দিনই মেনে নেবে না।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, জিয়াউর রহমানের পদক প্রত্যাহার সরকারের নিকৃষ্ট পদক্ষেপ। জিয়ার পদক কেড়ে নেওয়া আর গোটা জাতির পদক কেড়ে নেওয়া একই কথা।  যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, সেই ব্যক্তির পদক কেড়ে নেওয়া জাতি কোনও দিনই মেনে নেবে না।
বিএনপি মহাসচিব বলেন, এ পদক কেড়ে নিয়ে শুধু স্বাধীনতাকে অসম্মান করা হয়নি, সব মুক্তিযোদ্ধাকেও অসম্মান করা হয়েছে।
সরকারের কিছু মন্ত্রীর জিয়া সম্পর্কে অশালীন বক্তব্যের উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, তারা  মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন। তারা তো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছিলেন। এরকম লোকদের জিয়ার বিপক্ষে কথা বলা মানায় না।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে জিয়া এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে এ নিকৃষ্ট কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সরকার গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করছে। কিন্তু এ নাটক না করে একবারে ঘোষণা দিলেই চলে, দেশে বাকশাল চলবে, কারও কোনও মত প্রকাশের, লেখার অধিকার থাকবে না।
জিয়ার স্বাধীনতার পদক কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রের ওপর শেষ পেরেক ঠুকেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সব নেতা এবং দেশবাসীকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি সহসভাপতি ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, নূর করিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

/এমএসএম/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম