বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড

বরিশাল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৩

বিএনপির পতাকা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে বরিশাল নগরীতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে পৃথকভাবে বিএনপির তিন কমিটি ওই বিক্ষাভ মিছিল বের করে। মিছিলগুলো শুরুতেই আটকে দেয় পুলিশ।
বেলা ১১ টার পর থেকে বিএনপির মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে ওই বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়।
বিক্ষোভ মিছিল বের করার আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির মহানগর শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
জেলা দক্ষিণ শাখার সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, জিএম আতায়ে রাব্বি, সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
বিএনপির উত্তর জেলা শাখার সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম লাবু, দেওয়ান মো. শহীদুল্লাহ প্রমুখ।
বিএনপির মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।
একইভাবে অপর দুই কমিটির নেতাদের পুলিশ বাঁধা দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম