তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদী সঙ্গীত সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯

তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদী সঙ্গীত সমাবেশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ঘাতকদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদী বাউল সঙ্গীত ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পূবালী চত্বরে এ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ-কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠি।

সমাবেশে গণজাগরণ মঞ্চ-কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, ‘ছয় মাসেও তনু হত্যা মামলার কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। দুই দফা লাশের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হয়নি। এছাড়া সন্দেহভাজনের সঙ্গে তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা ম্যাচ করার কাজটিও শুরু হয়নি।’

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা/কর্মকর্তা পরিবর্তন করে গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম