হবিগঞ্জে ৩ ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ০৭:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ০৭:২৩

আটক তিন ডাকাত হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক ও মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। শনিবার মধ্যরাতে তাউসি গ্রামের চার রাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটক ডাকাতরা হলো, জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের নজরুল মিয়া (২৫), একই গ্রামের রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আলামিন মিয়া (২৬)।
পুলিশ জানায়,শনিবার মধ্যরাতে একদল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন যুবক গ্রামের লোকজন সাথে নিয়ে ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।আটক ডাকাতদের মারধরও করার পর  পুলিশকে খবর দেয়া হয়। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতদের উদ্ধার করে এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহড়ায় চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রামবাসী ডাকাতদের আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে পুলিশ প্রহড়ায়  হাসপাতালে ডাকাতদের চিকিৎসা চলছে ।’
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের