গাজীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৬

গাজীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক গাজীপুরের শ্রীপুরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শ্রীপুরের নয়নপুরে নির্মাণাধীন রূপালী টেক্সটাইলের প্রাচীরবেষ্টিত এলাকা থেকে গ্রামবাসী ধর্ষকদের আটক করে পুলিশে দেয়। আটক হওয়া যুবকরা হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্বের টেক গ্রামের বাদশা মিয়া (২২) ও তার সহযোগী শ্রীপুর পৌরসভার গুচ্ছগ্রামের নূরুল ইসলামের ছেলে বাস হেলপার ফারুক হোসেন (৩০)।

জানা যায়, আটক যুবকরা ভাড়ায় চালিত বাসযোগে গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার ইপিলিয়ন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বহন করে। শ্রীপুরের জৈনা বাজারে শ্রমিকদের নামিয়ে ১০/১৫ জন যাত্রী নিয়ে গাজীপুরের দিকে ফিরতে থাকে। এসময় মাওনা চৌরাস্তায় ওই প্রতিবন্ধী ছাড়া সব যাত্রী নেমে যায়। পরে তারা ওই প্রতিবন্ধী কিশোরীকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসাঅই) আজহারুল ইসলাম জানান, ‘আটক যুবকরা প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তারা বুধবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরীকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার নির্মাণাধীন রূপালী টেক্সটাইলের প্রাচীরের ভেতর নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ২টার দিকে সীমানা প্রাচীরের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী নাফিউল ইসলাম তার কয়েকজন সহকর্মী ও গ্রামবাসীকে নিয়ে ধর্ষকদের আটক করেন। আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান