সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমকে জড়িয়ে কটূক্তি করায় মিলন হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে রাণীনগর উপজেলার আতাইকুলা বিশ্ব বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. মিলন খন্দকার নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ছবি পোস্ট করায় তাকে আটক করা হয়েছে। এঘটনায় রাণীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হবে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আতাইকুলা বিশ্ববাঁধ এলাকায় প্রয়োজনীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিলনকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে আরও কয়েক জনের নাম আসায় তাদেরকেও আটকের চেষ্টা চলছে।’
/এসএনএইচ/








