তিন বসতঘর পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ০৬:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০৬:৪৮

গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনটি বসতঘর পুড়ে হয়ে অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার আগা তারাইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজিব  জানান, বিদ্যুতের শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডে গ্রামের জীবন বৈরাগী, উত্তম বর, বিশ্বেস্বর বরের তিনটি বসতঘর, দুইটি রান্নাঘর, মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত উত্তম বর জানান। স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

টুঙ্গিপাড়া পৌসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৌর মেয়র ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১০০ কেজি চাল, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম