ভাষাসৈনিক হেদায়েত হোসেন আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১১:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১১:১৪

ভাষা সৈনিক আলহাজ্ব হোদায়েদ হোসেন অবজ্ঞা ও অবহেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিশোরগঞ্জ জেলার অন্যতম ভাষাসৈনিক আলহাজ্ব হেদায়েত হোসেন (৮৩)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানা যায়, হেদায়েত হোসেন ১৯৫২ সালের মহান ভাষাআন্দোলনের সময় তৎকালীন কিশোরগঞ্জ মহুকুমায় গঠিত সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরে তার মেয়ের বাসায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাঁকে লালমাটিয়ায় সিটি হাসপাতালে নেওয়ার পর পরই সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার কিশোরগঞ্জের শহিদী মসজিদে নামাজে জানাযা শেষে হয়বতনগর সাহেববাড়ি গোরস্তানে হেদায়েদ হোসেনকে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তার বাড়ি জেলা শহরের ফিসারী রোড এলাকায়।

জানা যায়, মহান ভাষা আন্দোলনের সময় হেদায়েত হোসেন গোলাপ ছিলেন স্থানীয় গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। ভাষা আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় তিনি কিশোরগঞ্জ মহুকুমার সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন শেষে তিনি সরকারি চাকরি যোগদান করেন এবং জেলা তথ্য কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

আরও জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রতি বছরই জেলা প্রশাসন থেকে ভাষাসৈনিকের সম্মাননা পেয়ে আসছিলেন। কিন্তু গত তিন বছর আগে হঠাৎ করেই অজ্ঞাত কারণে তাঁর নাম ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জীবন সায়াহ্নে এসে ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ পড়ায় তাঁর মনে তীব্র ক্ষোভ ও বেদনাবোধ কাজ করত। সংবাদকর্মীসহ পরিচিতজনদের কাছে তিনি এ নিয়ে প্রায়ই দুঃখ ও অপমানবোধের কথা জানাতেন। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রতিবেদন প্রচার হলেও জেলা প্রশাসন থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

হেদায়েত হোসেনের মৃত্যুতে বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যক্ষ আ.ফ.ম শামছুল হুদা গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘আমি ও হেদায়েত এক সঙ্গে ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনে উনার অবদান আছে। কিন্তু গত তিন বছর ধরে তাকে ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উনার প্রতি এ ধরণের আচরণ আমাকে কষ্ট দেয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি