শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৫ দিনের মধ্যে ড্রেজিং শেষ হবে: শাজাহান খান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১৪:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৪:৩৯






মুন্সীগঞ্জে নৌপরিবহন মন্ত্রী নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের নাব্যতা সংকট মোকাবেলায় ১১ টি ড্রেজার নিয়োজিত রয়েছে। দুটি ফেরি যাতে একসঙ্গে পারাপার হতে পারে সেলক্ষ্যে ব্যাপকভাবে ড্রেজিং কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা কারি আগামী ১৫ দিনের মধ্যে ড্রেজিং কাজ শেষ হবে।’

মঙ্গলবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ড্রেজিং শেষ হলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। বর্তমানে ফেরি পারাপারে সময় অনেক বেশি লাগছে এতে করে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ছে হচ্ছে। শিগগিরই এ সমস্যা কেটে যাবে।’
তিনি এসময় তিনি আরও বলেন, ‘আগামি ডিসেম্বরের মধ্যে কাওরাকান্দি ঘাটটি কাঠালবাড়ীতে স্থানান্তর করা হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। ঘাটটি সেখানে আসলে ফেরি পারাপারে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এতে করে সময় অনেক বেঁচে যাবে এবং যাত্রী দুর্ভোগও অনেকাংশে কমে যাবে।’ 
এসময় আরও উপস্থিত ছিলেন- বিআইডাব্লিটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, সদস্য প্রকৌশল মো. মফিজুল হক, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, উপ-পরিচালক মাওয়া জোন এসএম আজগর আলী, ড্রেজিং বিভাগের নিবার্হী প্রকৌশলী সুলতান আহম্মেদ, লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেকুজ্জামান, বিআইডাব্লিটিসির এজিএম খালিদ নেওয়াজ, মেদিনী মণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ। এসময় মন্ত্রী ড্রেজিং কাজ পরিদর্শন শেষে ফেরিঘাট পরির্দশন করেন।

আরও পড়ুন- 

পাসপোর্ট-ভিসা ছাড়াই বৈধপথে যাওয়া যাবে ভারতে
নায়ক হতে এসে 'পাইরেসি সম্রাট'

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান