ড্রেজার ডুবিতে নিখোঁজ ২ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৬, ০৩:৪০আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০৩:৪১

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের তিন দিন পর দুই বালু শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যা নদীর বরামা কাচারপাড়া এলাকা থেকে ডুবুরিরা মৃতদেহ দুটি উদ্ধার করে বলে জানা যায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
মৃত সোহাগ (৩০) বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পুরকাদিরচর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রুবেল (২৯) বাগেরহাট জেলার বাসিন্দা।
ড্রেজার ডুবির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ড্রেজারের মালিক হাবিবুর রহমান ও বরমী এলাকার বালু ব্যবসায়ী হাজী রফিক মুন্সীকে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, বরমী এলাকার রফিক মুন্সি দীর্ঘদিন ধরে রাতে বরমীর শীতলক্ষ্যা নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করত। গত সোমবার রাত ২টার দিকে একইভাবে বালু উত্তোলনকালে সাত বালু শ্রমিকসহ হঠাৎ করে ড্রেজারটি ডুবে যায়। এতে সোহাগ ও রুবেল নামে দু’জন শ্রমিক নিখোঁজ হন। পাঁচ শ্রমিক সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যা- সিভিল ডিফেন্সের ৫ সদস্যের একটি ডুবুরিদল সোমবার রাতেই উদ্ধার তৎপরতায় নামে।

টানা তিনদিন খোঁজ করার পর বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে বরামা কাঁচারপাড়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় ছিল।

এসআই জানান, লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রক্রিয়া চলছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম