মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বীর বিক্রম আর নেই

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ১৭:২৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:২৪

হেমায়েত উদ্দিন বীর বিক্রম মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে।

শনিবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, হেমায়েত উদ্দিন পাকিস্তান সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। ১৯৭১ সালের ২৫ মার্চ তিনি গাজীপুর সেনানীবাস থেকে অস্ত্রসহ পালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামেরকান্দি গ্রামে চলে আসেন। সেখানে   হেমায়েত বাহিনী গঠন করে কোটালীপাড়ার জহরেরকান্দিতে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেন। হেমায়েত বাহিনী ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পাকবাহিনীর  সঙ্গে একাধিক যুদ্ধে অংশ নেয়। হেমায়েত উদ্দিন রামশীলের যুদ্ধে মারাত্মক আহত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩৫ লক্ষ টাকা ব্যয়ে  ২০১৩ সালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করে।

তার মৃত্যুতে গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বীর বিক্রম হেমায়েত উদ্দিনের ভাই কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল হক বলেন, ‘আগামী সোমবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে বীর বিক্রমের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল ৪টার দিকে হেমায়েত বাহিনী জাদুঘর সংলগ্ন মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁর অন্তিম ইচ্ছা অনুযায়ী জাদুঘর চত্বরে তাকে সমাহিত করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের