রাবি শিক্ষকের আত্মহত্যা: সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

রাজশাহী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০১:৩৫

রাবি শিক্ষিকা আকতার জাহান জলি (ফাইল ফটো) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলিকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সহকর্মী আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা অফিসে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আতিকুর রহমান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে কর্মরত আছেন।  

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জলির আত্মহত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

তবে এ মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখানোর বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরে জলির কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। পরদিন ময়নাতদন্ত চিকিৎসকও প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করেন। এরপর ১০ সেপ্টেম্বর নগরীর মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন জলির ছোটভাই কামরুল হাসান।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম