ঘুষ নেওয়ায় চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শক বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ০২:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০২:৫৯

চট্টগ্রাম খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে অর্থ লেনদেন করায় চট্টগ্রামের তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এ ঘটনায় জড়িত দুই ডিলারকেও অভিযুক্ত করা হয়েছ। বৃহস্পতিবার দুদক এ ব্যবস্থা গ্রহণ করে।

বরখাস্ত হওয়া খাদ্য পরিদর্শকরা হলেন- শাহবুদ্দিন, শাহনেওয়াজ এবং সুরজিত দে। এছাড়া অভিযুক্ত ডিলাররা হলেন- সৈয়দ মো. মারুফ এবং জাহাঙ্গীর আলম।

জানা গেছে, ডিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ায় ওই তিন খাদ্য পরিদর্শককে ১ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে দুদকের পরিচালক মো. আবু সাইদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জন খাদ্য পরিদর্শক ও দুই জন ডিলারকে ঘুষ লেনদেন করার অপরাধে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তাদের মামলা দায়ের করা হবে এবং আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম