চবির সি-৩ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ০২:৫৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০২:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীন ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার সব প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ। ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় বা ফলাফলে ডিজিটাল কারচুপি করায় গত কয়েকদিন ধরে ব্যপক সমালোচনা হচ্ছে। বৃহস্পতিবার রাতে সি-৩ ইউনিটের ভর্তির সব প্রক্রিয়া স্থগিত করা হয়।

জানা গেছে, এই ইউনিটের প্রশ্নপত্রে উত্তর ‘বিশেষভাবে’ চিহ্নিত থাকার অভিযোগে এ ভর্তি প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে চবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সি-৩ ইউনিটের সব ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িতের কোনও ছাড় দেওয়া হবে না।’

এদিকে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্যের মৌখিক নির্দেশে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের সি-৩ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি প্রার্থীর জন্য পূর্বঘোষিত ৭ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হলো।

গত সোমবার বিকেলে বাণিজ্য অনুষদের ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার  প্রশ্নপত্রে ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তরের অপশনে ঝাপসা করে দেওয়া রয়েছে। কিন্তু পরদিন মঙ্গলবার ওই ইউনিটের ফলাফল প্রকাশের পর দেখা যায় ১২০ এর মধ্যে ১১৯ পেয়ে প্রথম স্থান অধিকার করে।  এছাড়া ফলাফলের ১ম সারির বাকি ২৯ জনই অস্বাভাবিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে কখনও কেউ এতো নম্বর পাননি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের