বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ২৩:৩২আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২৩:৩২

ফাঁসি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব মুণ্ডপাশা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ তানিয়া বেগমকে (২২) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী কামাল আকনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ড পাওয়া কামাল পূর্ব মুণ্ডপাশা গ্রামের আব্দুল কাদের আকনের ছেলে এবং

নিহত তানিয়া একই উপজেলার জয়শ্রী গ্রামের মৃত আলিমুদ্দিনের মেয়ে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ‘২০০৯ সালে প্রেম করে বিয়ে করেন কামাল ও তানিয়া। তাদের একটি কন্যা সন্তান আছে। পরবর্তীতে কামাল যৌতুকের দাবিতে তানিয়াকে একাধিকবার শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তানিয়া তার বাবার বাড়ি থেকে কামালকে ৮০ হাজার টাকা এনে দেয়। পরবর্তীতে আরও টাকার জন্য তানিয়াকে নির্যাতন করতে থাকে কামাল।’

তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ৪ মে রাতে কামাল যৌতুকের দাবিতে তানিয়াকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ ঘটনায় ওই বছর ৬ মে নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে কামালসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।’

তিনি বলেন, ‘২০১৩ সালের ১১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির একমাত্র কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের