বেগমগঞ্জে সিএনজি চালককে কুপিয়ে হত্যা, আহত ১

নোয়াখালী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ১১:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১১:১৫

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ানের পুল বাজারে মো. জুয়েল নামের এক সিএনজি চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় জুয়েলের চিৎকারে এগিয়ে আসলে মো. সোহেল নামের এক দোকানদারও আহত হন।

নিহত জুয়েল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আনোয়ার উল্ল্যাহর ছেলে। আহত সোহেল একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

আহত সোহেল ও নিহতের স্বজনরা জানায়, জুয়েল গ্যারেজে সিএনজি রেখে বাড়ি যাওয়ার পথে শনিবার রাত দেড়টার দিকে উপজেলার পলোওয়ান বাজারে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় জুয়েলের চিৎকারে বাজারের দোকানদার সোহেল এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক জুয়েলকে ও আহত সোহেলকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে জুয়েল মারা যায়।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম