নাসিরনগরে হামলা: ভিডিও ফুটেজ দেখে আরও ৬ জনকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ০৯:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৯:২৯

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এনিয়ে গ্রেফাতারের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘গত ৩০ অক্টোবরের ঘটনার পর নাসিরনগর থানায় এখন পর্যন্ত মোট পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় ভিডিও ফুটেজ এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এ ব্যপারে সাধারণ মানুষকে কোনও হয়রানি করা হচ্ছে না।’

উল্লেখ্য, ফেইস বুকে কাবা শরীফ অবমাননার ঘটনার প্রতিবাদের নামে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দু পাড়ায় হামলা করা হয়। এতে হিন্দুদের ১০ মন্দির এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান