নাসিরনগর অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৪:৪২

ব্রাহ্মণবাড়িয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পূর্ব  ঘোষণা অনুযায়ী লং মার্চটি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকায় পৌঁছালে আটকে দেয় জেলা পুলিশ।  

সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য রবিন কর্মকার ও মিতালি মিস্ত্রি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড সংগ্রহ করেছি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী নিয়ে নাসিরনগরের উদ্দেশে রওনা দিলে আশুগঞ্জ এলাকায় পুলিশ আটকে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, প্রতিনিধি দলের ১০ জনকে আমরা নাসিরনগরে যেতে বলেছি। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সবাইকে যেতে দেওয়া হয়নি। এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম