নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ০২:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০৮:৫২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থীর বিষয়ে আজ শনিবার (১৯ নভেম্বর) সিদ্ধান্ত জানাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে এ তথ্য জানান চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকায় চেয়ারপারসনের কার্যালয়ে যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। বৈঠকে আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান খালেদা জিয়া। পরে নেতৃবৃন্দ তাদের অবস্থান তুলে ধরেন।

তৈমূর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে জানান, ‘চেয়ারপারসন উপস্থিত সকলের মতামত নিয়ে জানিয়েছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শনিবার সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনে অংশ নিলে কে হবেন প্রার্থী সেটাও তিনি প্রথমে আমাকে জানাবেন আমি সেটা ঘোষণা করবো। তবে সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতারা প্রথম পছন্দ হিসেবে আমার নামই প্রস্তাব করেছেন।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, ‘বৈঠকে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও গিয়াসউদ্দিন নাসিক নির্বাচনে আগ্রহী নন বলে জানিয়েছেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সরাসরি প্রস্তাব করেননি। তিনি চেয়ারপারসনের ওপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। আমি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সরাসরি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। তবে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা কাজ করবো।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম