খলিলুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবি

বাগেরহাট প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৯:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৯:২০

খলিলুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন বাগেরহাটের মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন পালন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপধ্যক্ষ এম জাকির হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, মুকুলেশ ঢালী, শাহানাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, মোল্লাহাট উপজেলার সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ এই কলেজকে সরকারিকরণ তালিকা থেকে বাদ পড়ায় এলাকাবাসী হতাশ। কলেজটি মেধা তালিকায় ২০০১ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কলেজ হওয়ার পুরস্কার অর্জন করলেও সরকারি করা হয়নি। বর্তমান মেধা তালিকায় বাগেরহাট জেলার দ্বিতীয় স্থান অধিকার করা এই এই প্রতিষ্ঠানকে দ্রুত সরকারিকরণের দাবি জানাচ্ছি।

পরে তারা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম