পিরোজপুরে সাড়ে তিন হাজার কেজি জাটকাসহ ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ২৩:১৮আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২৩:১৮

পিরোজপুরে সাড়ে তিন হাজার কেজি জাটকাসহ ব্যবসায়ী আটক পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুইটি ট্রাক বোঝাই সাড়ে তিন হাজার কেজি জাটকাসহ (ছোট ইলিশ) এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ভাণ্ডারিয়ার চরখালী ফেরীঘাট এলাকা থেকে দুই ট্রাকভর্তি এসব জাটকা আটক করা হয়ী।

এ সময় র‌্যাব সদস্যরা আব্দুস সালাম নামে এক মাছ ব্যবসায়ীকেও আটক করে। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মজিদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে দুইটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৮৯২১৪ ও ঢাকা-মেট্রো-১৪৫৯৮২) ঝাটকা বোঝাই করে ভাণ্ডারিয়ার চরখালী ফেরীঘাট থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. শাহরিয়ারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মাছ ভর্তি ট্রাক দুটি আটক করে। র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা আব্দুস সালাম নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করে। আটক করা মাছ উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হলে এগুলো এতিমখানা ও আশ্রয়ন প্রকল্পের অতিদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে আটক মাছ ব্যবসায়ী আবদুস সালামকে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুসের কাছে হাজির করা হলে তিনি সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান