ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ০৪:১৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৭:১০

ময়মনসিংহ ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ কেওয়াটখালী রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। রাশেদুজ্জামান ওই স্কুলে পড়ত। সে শহরের বাইপাস এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তারুজ্জামানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘সকালে রাশেদুজ্জামান বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বেরিয়ে যায়। স্কুলের মূল ফটকের কাছে পৌঁছালে তার সহপাঠী নাইমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্য সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনও বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম