শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে খাস জমি দখল

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ০৯:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:০৮

শেরপুরে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে খাস জমি দখল বগুড়ার শেরপুরের ফুলবাড়ি কসাইপাড়া এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বসিয়ে চার শতক খাস জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই জমি দখল করতে সেখানে বসবাসকারী এক ভূমিহীন বিধবাকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ির কসাইপাড়া এলাকার জনৈক প্রভাবশালী জুয়েল, গোলাম, মোসলেম ও বাদশাসহ কয়েকজন ২৮৮ নম্বর দাগের ৪ শতক খাস জমিতে খুঁটি বসিয়ে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপর সেখানে মাটি ভরাট করতে থাকেন।

মাটি ভরাট কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তারা মাটি কেটে নিচু জায়গা ভরাট করছেন। এখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ক্লাব ঘর নির্মাণ করা হবে।

এ বিষয়ে দখলদার জুয়েল ও অন্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

ওই খাস জমিতে বসবাসকারী বিধবা রোকেয়া বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কোনও জমি নেই। অনেকদিন ধরে আমি ওই খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি।  জায়গা দখল করতে আমাকে বারবার হুমকিও দেওয়া হচ্ছে।’

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ফুলবাড়ি কসাইপাড়া গ্রামে কোনও খাস জমি দখলের অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ মুহূর্তে এলাকাবাসীরা ওই খাস জমিটি দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান