ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শনের সময় ইউএনও’র সঙ্গে কথা কাটাকাটি!

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:৩৯

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশি হামলায় অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহতের ঘটনায় বুধবার কলেজ পরিদর্শনের জন্য যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার। তবে এ সময় ক্ষুব্ধ ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চলে আসতে বাধ্য হন তিনি।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের ৪ সদস্যের একটি দলও বুধবার দুপুরে ফুলবাড়িয়া কলেজ পরিদর্শন করেছেন।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানান, স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা মঙ্গলবার রাত ৮টার পর থেকে প্রত্যাহার করা হয়। এর পর বুধবার সকাল ১০টার পর থেকে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা কলেজে আসতে থাকেন। বেলা ১১টার দিকে ফুলবাড়িয়ার ইউএনও লীরা তরফদার কলেজ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে ক্ষুব্ধ ছাত্র-শিক্ষক-কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। পরে কলেজ থেকে চলে যান ইউএনও।

এ বিষয়ে ইউএনও লীরা তরফদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটির বিষয়টি স্বীকার করেন।   

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের ৪ সদস্যের একটি দল দুপুরে ফুলবাড়িয়া কলেজ পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক শরিফ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আক্তার হোসেন।

আরও পড়ুন- ১৪৪ ধারা প্রত্যাহার হলেও ফুলবাড়ীয়ায় কাটেনি গ্রেফতার আতঙ্ক

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম