ফুলবাড়িয়ার সংসদ সদস্য যুদ্ধাপরাধী: কাদের সিদ্দিকী

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ০৮:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০৮:০৫

কাদের সিদ্দিকী ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন একজন ‍যুদ্ধাপরাধী বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। তিনি বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করে মোসলেম উদ্দিন পাকবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন । দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনীর সাথে দাপট নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি।’

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘মোসলেম উদ্দিনের গুরু ছিল যুদ্ধাপরাধ মামলায় বর্তমানে বিচারাধীন ও আটক ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক মুসলিম লীগ নেতা আব্দুল হান্নান। একাত্তরে একাধিকবার অ্যাডভোকেট মোসলেমকে গ্রেফতার ও আটকের চেষ্টা করে মুক্তিযোদ্ধারা। কিন্তু সম্ভব হয়নি। যুদ্ধাপরাধী আব্দুল হান্নানকে গ্রেফতার ও বিচারের মুখোমুখী করতে পারলে অ্যাডাভোকেট মোসলেমকে কেন নয়?’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধী অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের নামে মামলা হলে প্রধান স্বাক্ষী হতে চাই আমি।’

কলেজ জাতীয়করণ নিয়ে আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় দুপুরে ফুলবাড়িয়া পরিস্থিতি ঘুরে দেখার পর  সাংবাদিক সম্মেলনে বঙ্গবীর শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার নিন্দা জানিয়ে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কাদের সিদ্দিকী।

তিনি অভিযোগ করে বলেন, ‘এই ঘটনার মূল নায়ক স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম