মেহেরপুর হানাদারমুক্ত হয় এই দিনে

মেহেরপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৫১

মেহেরপুর

আজ ৬ ডিসেম্বর। ঐতিহাসিক মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ  দিকে মিত্রবাহিনী সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিলে দেশজুড়ে শক্তি বাড়ে মুক্তিযোদ্ধাদের। আর কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি সেনারা।

২৫ নভেম্বর থেকে মুক্তিবাহিনী পাকহানাদার বাহিনীর ওপর নানামুখী আক্রমণ চালানো শুরু করে। পাকহানাদার বাহিনী অবস্থা বেগতিক দেখে যুদ্ধ সরঞ্জাম গোটাতে থাকে। ওই দিনেই  মুক্তিবাহিনী সকাল থেকে মেহেরপুরের পাকবাহিনীর আস্তানা লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করতে থাকে। এতে আহতও হন বেশ কয়েকজন। ২৮ এবং ২৯ নভেম্বর   মুক্তিবাহিনীর একের পর এক হামলায় হানাদার বাহিনী মেহেরপুরে কোণঠাসা হয়ে পড়ে। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকবাহিনী ৩০ নভেম্বর মধ্যরাত থেকে গোপনে পিছু হটতে থাকে। সেসময় তারা আমঝুপি ব্রিজ, দিনদত্ত ব্রিজের কিছু অংশ বোমা মেরে উড়িয়ে দিয়ে যায়। একই রাতে পালানোর সময় মুক্তিবাহিনীর মর্টার হামলায় কুলপালা নামক স্থানে বেশ কয়েকজন পাকসেনা নিহত হয়।

১৯৭১ সালের ১ ডিসেম্বর সকাল থেকেই মেহেরপুর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ২ ডিসেম্বর জেলার গাংনী উপজেলা হানাদার মুক্ত হলে ভারতের শিকারপুরে অবস্থিত মুক্তিবাহিনীর অ্যাকশন ক্যাম্পের ক্যাপ্টেন এবং মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া গ্রামে এসে মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করেন।  পাকবাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারণের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরিভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর। ভারতে আশ্রিত মানুষ এদিন থেকে মেহেরপুরে ফিরতে থাকে। মেহেরপুরের দৃষ্টিকাড়া স্থানগুলোতে উড়তে থাকে স্বাধীন বাংলার পতাকা।  বিজয়ের আনন্দে মুক্তিসেনারা গুলি ছুড়ে উল্লাস করে। সামিল হয় সাধারণ নারী পুরুষ। জয়বাংলা স্লোগানে মুখরিত হয় মানুষ।

দিবসটি উপলক্ষে আজ ৬ ডিসেম্বর(২০১৬) মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সকাল ৮টা ৩০ মিনিটে বিজয় র‌্যালি শেষে  আলোচনাসভার আয়োজন করেছে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি