রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ০০:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০০:৪৬

লাশ উদ্ধার রাজশাহী মহানগরীর চন্ডিপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এ্যানি খাতুন (১১) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত রতন আলীর মেয়ে। বৃহস্পতিবার দুপুরে চন্ডিপুরের একটি প্রাচীর ঘেরা জমির ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করা হচ্ছে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তের মেয়েটিকে ধর্ষণের আলামত পেয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত পুলিশ এখনও তা শনাক্ত করতে পারেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিহতের দাদা আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল এ্যানি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিবারের লোকজন এ্যানির সন্ধ্যান চেয়ে এলাকায় মাইকিং করেন। এরই মধ্যে দুপুর ১২টার দিকে বাড়ি থেকে একটু দূরে প্রায় ছয় ফুট উঁচু প্রাচীর ঘেরা একটি জমি থেকে স্থানীয়রা এ্যানির লাশ পড়ে থাকতে দেখেন।’

রাজশাহী সিটি করপোরেশেনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলের পাশে স্থানীয় কিছু বখাটে আড্ডা দেয়। এঘটনায় তারাও জড়িত থাকতে পারে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম