জমি ফেরত ও হামলাকারীদের গ্রেফতার দাবি সাঁওতালদের

গাইবান্ধা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১২:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১২:১০

সাঁওতালদের বিক্ষোভ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের ওপর হামলাকারীদের গ্রেফতার, দ্রুত বিচার এবং বাপ দাদার জমি ফেরতের দাবি জানিয়েছে সাঁওতালরা।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালরা বিক্ষোভ মিছিল করে এ দাবি জানায়।

এ সময় সাঁওতালরা হাতে তীর ধনুক ও লাঠি নিয়ে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটি পুরো খামার ও মাদারপুর সাঁওতাল পল্লী প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে সাঁওতালরা মাদারপুর গির্জার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে খামার এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরিফ উদ্দিন, কাজী রিয়াজুল হক, সংসদীয় ককাস কমিটির পক্ষে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, একেএম টিপু সুলতান, অধ্যাপক মেজবাহ কামাল, ইউএনডিপির চার সদস্যের প্রতিনিধি দল। পরে তারা মাদারপুর পল্লীতে সমাবেশে অংশ নেয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম