দেড়শ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আখ মাড়াই শুরু হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে। শনিবার দুপুরে মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ১১০ টাকা দরে আখ ক্রয় করে ৭৫ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিডিআর হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, মিলের কর্মচারি রুহুল কুদ্দুস, যুবলীগ নেতা ও মিলের কর্মচারি কবীর হুসাইন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৬৭-৬৮ সালে এ মিলটি চালু হয়।
/এসএনএইচ/








