সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ০২:১৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০২:১৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় বাংলাদেশের একমাত্র রক্ষাকবজ হচ্ছে সুন্দরবন। আর তা ধ্বংস করেই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এত বাধা,এত আপত্তি,এত বিতর্ক! তার পরেও সরকার কেন থামছে না? এর কারণ সরকারের কিছু লোক এতে লাভবান হবেন। দেশকে ধ্বংস করে, দেশের সম্পদ ধ্বংস করে, দেশের ভবিষ্যৎ ধ্বংস করে এমন চুক্তি জনগণ কখনও মেনে নেবে না।’
শনিবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন,‘আজ দেশে কারও নিরাপত্তা নেই। মা বোনদেরও জীবনের নিরাপত্তা নেই। সম্ভ্রমহানী হচ্ছে অনেকের। স্বাধীন দেশে সাঁওতালরাও নিরাপদে নেই। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। মন্দির ভাঙচুর করা হচ্ছে। গির্জা, চার্চও রক্ষা পাচ্ছে না। এই সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার সঠিক আইন প্রণয়ন করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা আইনের কথা বলিনি। কারণ এখন যারা আইন তৈরি করবে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। সুতরাং তাদের দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না। আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

এর আগে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সাবেক সচিব আইজিপি আবদুল কাইয়ূম।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শাহেদ কামাল চৌধুরী ডালিম, নূর করিম, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

পরে সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দেন। এতে সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পুনরায় নির্বাচিত হন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি