বগুড়ায় ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ০৩:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০৩:২০

গ্রেফতার বগুড়ার ধুনট থানা পুলিশ একই পরিবারের ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৭০) গ্রেফতার করেছে। সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাতে তাকে শেরপুর উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে (৩ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ বড় চাপড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এর আগে নিজের ভাইয়ের হত্যা মামলায় ১০ বছরের সাজা ভোগ করেন রশিদ। জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ধুনটের চড় চাপড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবদুল বাকী (৬০), তার দুই ছেলে ইয়াসিন আলী (৩০) ও আবদুল আজিজকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহত বাকীর ভাই আবদুল কাফি থানায় আবদুর রশিদকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আবদুর রশিদসহ ১২ জনকে ফাঁসি ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে রশিদ পলাতক ছিলেন। সোমবার রাতে শেরপুরের গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’
নিহত বাকীর ভাতিজা শাহাদত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবদুর রশিদ ১৯৮৭ সালে তার বড় ভাই আবু সাইদের হত্যা মামলায় ১০ বছরের সাজা ভোগ করেন। কয়েক বছর পরই সে তার চাচা ও চাচাতো দুই ভাইকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করে।’

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের