ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ২০:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২০:৩৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক দু’টি র‌্যালি মুখোমুখি হলে বুধবার  দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর  অনুষ্ঠানে  মিজান গ্রুপ ও রনি গ্রুপ একই সময়ে দুটি র‌্যালি বের করেন।
র‌্যালি দুটি শহরের চৌরাস্তায় পৌঁছার পর দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয়গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রুপের ১০ জন কর্মী আহত হন।সংঘর্ষ চলার সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। ভয়ে পথচারীদের  ছোটাছুটি করতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে  দ্বন্দ্ব চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে।’
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম