শ্রীমঙ্গলে তক্ষক ধরায় চারজনকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ০৮:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৯:০৩

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি তক্ষক ধরায় চারজনকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তক্ষক দুটির আনুমানিক দাম আট লাখ টাকা। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ইউএনও মো.শহীদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো.শহীদুল হক অপরাধীদের কাছ থেকে নগদ জরিমানা আদায় করেন। পরে তক্ষক দুটি বন্যপ্রাণী, প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কার্যালয়ের এসিএফ তবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

জরিমানা হওয়া ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ জেলা সদরের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ মশিউর রহমান সড়কের  টিঅ্যান্ডটি পাড়ার বাসিন্দা মৃত ডা. নইমুদ্দিন আহম্মেদের ছেলে মোজ্জাদ্দেদ হাসান ওরফে আকুল (৪০),কোর্ট চাঁদপুর উপজেলার ফুলবাড়ী (মুন্সিপাড়া) এলাকার মৃত আয়াত উল্লাহ মুন্সির ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০),  শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের মৃত ডা. ফজলুল করিমের ছেলে মো. লিটন আহমেদ (৩৮) ও একই ইউনিয়নের মাইজদিহি চা বাগানের ৪ নম্বর শ্রমিক লাইনের মৃত রাধা প্রসাদ বাউরীর ছেলে সুনীল বাউরী (৫৪)।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম